রাজনীতি

অধিকার আদায় করে তবেই ফেরা: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

বর্তমান সরকার অবৈধ সরকার-এ আওয়ামী লীগ সরকারের আধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি ভবিষতেও হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার নীলফামারীর হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচন দিতে হবে–এ কথা উল্লেখ করে আন্দোলনের মাধ্যেমে ভোটের অধিকার আদায় করে নিতে হবে—জানান খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাই অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া শেখ হাসিনার সরকারকে বিদায় করে গণতন্ত্র পুনদ্ধার করার হুঁশিয়ারি দেন খালেদা জিয়া।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন অবৈধ সরকার সমর্থন আদায়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বর্তমান নির্বাচন কমিশন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এ নির্বাচন কমিশন একটা অথর্ব কমিশন, এ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনর কমিশন নিরপেক্ষ না হলে জনগণের ভোটের অধিকার ফিরে পাবে না। অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য শক্তভাবে আন্দোলন করতে হবে। সোজা কথায় ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, অধিকার আদায় করে নিতে হবে আন্দোলনের মাধ্যমে। সেই জন্য এই কমিশনকে বাদ দিয়ে নতুন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

সরকারের জনপ্রিয়তা নিয়ে খালেদা জিয়া বলেন, জনপ্রিয়তা যাচাই করলে দেখা যাবে দেশের জনগণ তাদের আর চায় না।

তিনি বলেন, নির্বাচন দিয়ে দেখেন আপনাদের কী অবস্থা হয়। এ সরকার ঠিকে আছে মিথ্যার ওপর। মিথ্যা দিয়ে বেশিদিন ঠিকে থাকা যায় না।

পোশাক শিল্প নিয়ে খালেদা জিয়া বলেন, দেশের পোশাক শিল্পকে ধ্বংসের পথে নিয়ে গেছে এ সরকার, লুটপাট করা এ সরকারের ধর্ম। কুইক রেন্টালের নামে দেশে লুটপাট চালিয়ে দেশের টাকা সুইস ব্যাংকে টাকা রাখছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'সরকার দেশকে দেউলিয়া বানাতে চায়। এই সরকার রাষ্ট্রীয় ব্যাংকগুলো লুটপাট করে শেষ করে দিয়েছে। শেয়ারবাজার ও রাষ্ট্রীয় ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে।'

জনসভায় আসা তরুণ ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'তোমরা কি ভোট দিতে চাও না? যদি চাও তাহলে শুনে রাখ যখন অধিকার ফিরিয়ে আনার জন্য ভালো পথে কাজ হয় না তখন আন্দোলন করতে হয়। বর্তমানে আওয়ামী লীগ লুটপাট নিয়ে ব্যস্ত। তাই তারা জনগণের দিকে কোনো নজর দেয় না।'

র্যা ব নিয়ে বিএনপির এ নেতা বলেন, ১৯৯৬ সালে র্যা ব গঠন করা হয়েছিল, কারণ আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করায় তা দমনে র্যা ব গঠন করা হয়েছিল।

কিন্তু এ বর্তমানে এ সরকারকে নিজেদের কাজে ব্যবহার করছে। দেশে গুম খুন করাচ্ছে র্যা ব দিয়ে। নারায়ণগঞ্জের ঘটনা এ সময় উল্লেখ করেন তিনি। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যা বের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে তিনি আবারো র্যা ব বিলুপ্ত করার দাবি জানান।

পুলিশ বাহিনী সম্পর্কে খালেদা জিয়া বলেন, আপনারা জনগণের সেবক, জনগণের অধিকার রক্ষা করা আপনাদের কাজ। আপনারা তাদের ওপর লাঠি, গুলি চালাবেন না। আপনারা জনগণের সেবক হয়ে কাজ করুন।

আগে সকালে বগুড়ায় দেশ ও দলের স্বার্থে আন্দোলনের ডাক দেয়ার সঙ্গে সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আগামীতে যে কোনো আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নিন।

তিনি আরো বলেন, বগুড়ার মানুষের ভালোবাসায়, আথিতীয়তায় আমি মুগ্ধ। বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি, এখানে এলে আমার মনে হয় নিজের বাড়িতেই এসেছি।

নীলফামারীতে খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহর জুড়ে টানানো হয়েছে নানা রঙের পোস্টার। বিভিন্ন সড়কে তৈরি করা হয়েছে তোরণ। জনসভাকে কেন্দ্র করে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন ২০ দলের নেতাকর্মীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ