রাজনীতি

বিএনপির ইন্ধনেই হরতালের ডাক অভিযোগ আ’লীগ নেতাদের

আ’লীগ নেতারা
আ’লীগ নেতারা

বিএনপির ইন্ধনেই ২৬ অক্টোবর ইসলামী দলগুলো পাতানো হরতালের ডাক দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বর্ধিত সভায় নেতারা এ কথা বলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা বিলম্বিত করতেই এ ষড়যন্ত্র করা হয়েছে বলেও জানান নেতারা।

এ সময় ২৬ অক্টোবর ইসলামী দলগুলোর ডাকা হরতালের প্রসঙ্গে খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, একটি মীমাংসিত ইস্যু নিয়ে আন্দোলন হাস্যকর।

তিনি বলেন, ‘এর পিছনে রয়েছে বিএনপি কারণ খালেদা জিয়ার মামলার রায়ও ২৬ অক্টোবর। মামলায় যাতে আদালতে না যেতে হয় এ কারণেই এ হরতাল। তাই এটা একটি সাজানো হরতাল।’

বিএনপির ষড়যন্ত্রের অংশ হরতালের নাশকতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থামন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, ‘যতোক্ষণ হরতালে নামে নাশকতা কারার চেষ্টা করলে অতীতের মতো প্রতি ওয়ার্ডে, থানায় ও বিভিন্ন নিদৃষ্ট স্থানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আওয়ামী লীগ পাহারাদার ও জনগণের খেদমোদে কাজ করবো।’

সভায় বক্তারা নবনির্বাচিত সিপিএ এর চেয়ারপারসন ড. শিরিন শারমিন চৌধুরী ও আইপিইউ এর সভাপতি সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ