গত ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নিয়েছিলো বলেই বাংলাদেশ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন- সিপিএ এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন- আইপিইউ'র সর্বোচ্চ পদ অর্জন করতে পেরেছে বাংলাদেশ—এ দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, এ বিজয়ের পেছনে জাতীয় পার্টির ভূমিকা সবচেয়ে বেশি।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, যে দল উপজেলা পদ্ধতি বাতিল করেছিলো তারাই আজ বাতিল হওয়ার পথে।
আগামী মার্চে জাতীয় কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান এরশাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: