রাজনীতি

গোলাম আযমের জানাজায় নিজামী ও সাঈদীকে চায় না ১৪ দল

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতা মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে দিয়ে গোলাম আযমের জানাজা পড়ানোর বিপক্ষে ১৪ দল জানিয়েছেন দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, জানা মতে কারাবন্দি কারও মৃত্যু হলে সাধারণত তার নিকট ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন জানাজার নামাজ পড়ান। তারা তো সে রকম কেউ না। তাই এ দাবির কোনো যৌক্তিকতা নেই।

গোলাম আযমের কবর এ দেশে না দেয়ার দাবি ওঠা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম কোনো মন্তব্য করেননি।

লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে ২৬ অক্টোবর সম্মিলিত ইসলামী দলসমূহের হরতাল ঘোষণার কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বাদ দেয়া হয়েছে। দলের কার্যনির্বাহী সংসদ থেকে চূড়ান্ত বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তারপরও কেন এ হরতাল দেয়া হয়েছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, দেশে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির মামলার হাজিরা থেকে বাঁচাতেই মৌলবাদী দলগুলো রোববার হরতাল ডেকেছে বলে অভিযোগ করেছেন মোহাম্মদ নাসিম। শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

নাসিম বলেন, সিপিএ ও আইপিইউতে বাংলাদেশের বিজয়ী হওয়াই প্রমাণ করে বর্হিবিশ্বের অকুণ্ঠ সমর্থন রয়েছে বর্তমান সরকারের প্রতি। সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া দেশের জনগণ, ভোটাধিকারকে অপমান করেছেন।

প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়ে কেবল ফটোসেশন করেন— খালেদা জিয়ার এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে নাসিম বলেন,

‘খালেদা জিয়া হতাশার এমন জায়গা চলে গেছেন যে কখন কী বলছেন, সেটা বুঝতে পারছেন না। তিনি আমাদের কাছে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন। তার এ ধরনের দৈন্য ও হীনম্মন্যতার জন্য আমার করুণা হয়। এ ধরনের মন্তব্য করে খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে অপমান করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা।

পরে সভায় সম্প্রতি সিপিএ ও আইপিইউ'র শীর্ষ পদে বাংলাদেশ বিজয়ী হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সাংসদ সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানানো হয়।

এর আগে সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৫ নভেম্বর সিলেটে কেন্দ্রীয় সমাবেশ করবে ১৪ দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ