মুখে ধর্মের কথা বললেও নাস্তিক ও জঙ্গিবাদকে লালন-পালন করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সাভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ যদি এ দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও খুনী এবং গুমের সঙ্গে জড়িতের যদি আঘাত করে, সেই আঘাতে আপনি (শেখ হাসিনা) টিকতে পারবেন না। শুধু শুধু কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল মারার ইচ্ছা থাকতে পারে, তবে সেটা হবে আপরার জন্য করুণ পরিণতি।’
লতিফ সিদ্দিকীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের মন্তব্যে কোনো ধর্মের মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়।
গয়েশ্বর আরো বলেন, ‘আপনি যে হজে বিশ্বাসী কিন্তু লতিফ সিদ্দীকি সেই হজে বিশ্বাসী না, কী বলেন? আপনি যে নবীর উম্মত, লতিফ সিদ্দীকি সেটা স্বীকার করে না। তাহলে প্রথম মামলাটা তো আপরাই (শেখ হাসিনা) করা উচিৎ।’
এ সময় ইতালি সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন দেয়া প্রধানমন্ত্রীর বক্তক্যেরও সমালোচনা করেন বিএনপির এ নেতা।