সংবাদ সম্মেলনে ইতালি সফরের বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী নির্লজ্জ মিথ্যাচার করেছেন—এ দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো প্রশ্ন নেই বলে প্রধানমন্ত্রী নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তার এ কথা সঠিক নয়।
তিনি বলেন, 'জাতিসংঘ মহাসচিবসহ আমাদের উন্নয়ন সহযোগীরা বিগত ৫ জানুয়ারির নির্বাচনকে স্বীকৃতি দেননি তারা বরং অবিলম্বে সব দলকে নিয়ে একটি নির্বাচনের কথা বলেছেন।
সরকার দেউলিয়া হয়ে পড়ার প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে— ক্রমাগত বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা করে চলেছে বলে জানান তিনি।
গতকালের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল।