রাজনীতি

বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী তাই সংলাপ চায়: ফখরুল

ফখরুল
ফখরুল

সহিংসতা নয়, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বারবার সংলাপ চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির রাজনৈতিক কর্মশালা শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, জনগণের সমর্থন আছে বলেই বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। বিগত আন্দোলনে ২০ দলীয় জোটকে নিয়ে বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি আন্দোলন করতে সক্ষম।

নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি মাসের আন্দোলনের মতো আন্দোলন বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো হয়নি বলেও দাবি করেন তিনি।

জনগণ ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে বিএনপির আন্দোলন সফল ছিলো-এ দাবি করে ফখরুল বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে।

সভায় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মধ্য দিয়ে সরকার বিএনপিকে দমন করতে চায়।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্রের কবর রচনা করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ