জনরোষের ভয়ে প্রকাশ্যে গোলাম আযমের জন্য শোক প্রকাশ করতে না পেরে বিএনপি নেতারা অসংলগ্ন কথা বলছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, মৌলবাদের অপর নাম বিএনপি, তাদের কোনো আদর্শ নেই। নিজের দলের নেতৃত্বের প্রতিই যাদের আস্থা নেই, তাদের দিয়ে আর যাই হোক কোন আন্দোলন করা সম্ভব নয়।
খালেদা জিয়ার দুর্নীতির মামলার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই রোববার হরতাল ডাকা হয়েছে— এমন অভিযোগ করে কামরুল ইসলাম আরো বলেন, হরতালে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: