রাজনীতি

ক্ষমতার জন্যই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার

ফখরুল
ফখরুল

আন্দোলনকে বাধাগ্রস্ত করে ক্ষমতায় টিকে থাকার নীল নকশার অংশ হিসেবেই সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করছে— এ অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির দল গোছানোর প্রক্রিয়ায় সরকার বাধা দিচ্ছে –অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না।

দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ নির্বাচন আদায় করে নেবে বলেও জানান তিনি।

যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের সকল নেতাকর্মীকে মুক্তি দেয়ার জোর দাবিও জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ