একনায়ক ও স্বৈরতান্ত্রিক শাসনের পরিণতি এবং ইতিহাস থেকে শিক্ষা না নিলে আওয়ামী লীগ বড় ধরনের ভুল করবে-এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, নিজেদের টিকিয়ে রাখতে সরকার মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে।
রাজনীতির মাঠে কোনো প্রতিপক্ষ না রাখতে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
দেশে এখন গণতন্ত্রের লেশমাত্র নেই দাবি করে বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলনের কোনো বিকল্প নেই।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: