রাজনীতি

নিজামীর রায়ের কারণে পেছালো খালেদা জিয়ার জনসভা

খালেদা জিয়া
খালেদা জিয়া

যুদ্ধাপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামীর রায়ের জন্য নাটোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্বঘোষিত জনসভার দিন পিছেয়ে আগামী শনিবার ঠিক করা হয়েছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান জানান, এ জনসভা ৩০ অক্টোবর বৃহস্পতিবার থেকে পিছিয়ে শনিবার করা হয়েছে।

যুদ্ধাপরাধে নেতাদের দণ্ড হওয়ার পর বরাবরই জামাত হরতাল হরতাল দিয়ে আসছে, তবে জনসভা পেছানোর সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি শামীম। ধারনা করা হচ্ছে এ কারণে জনসভা পেছানো হতে পারে।

শামীম বলেন, অনিবার্য কারণে জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে।

নাটোরে জনসভাটি হচ্ছে ২০ দলীয় জোটের উদ্যোগে যে জোটে জামাতও রয়েছে।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজামীর মামলার রায় বুধবার ঘোষণা করা হলে রাতে খালেদার জনসভা পেছানোর কথা জানানো হয়।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে খালেদা জিয়া বিভিন্ন জেলায় জনভা করছেন। ইতোমধ্যে জামালপুর ও নীলফামারীতে জনসভা করেছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ