আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি দমনের মধ্য দিয়ে সরকার সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকারের এমপি-মন্ত্রীরা জনকল্যাণের বিরুদ্ধে গিয়ে লুটপাটে ব্যস্ত রয়েছেন।
প্রধানমন্ত্রী দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছেন- উল্লেখ করে তিনি বলেন, এক ব্যক্তির খামখেয়ালীর শাসন মেনে নেয়া হবে না। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: