রাজনীতি

খালেদা জিয়ার শাস্তি দাবি, আ’লীগের

আ’লীগ
আ’লীগ

আল বদর কমান্ডার মতিউর রহমান নিজামীকে জোট সরকারের মন্ত্রিসভায় জায়গা দেয়ার জন্য বিএনপি নেতা খালেদা জিয়ার শাস্তি দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এজন্য খালেদা জিয়াকে আইনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতেও বলেন তিনি। বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতাল বিরোধী কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, জামাতের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে জামাতের ডাকা হরতালের প্রতিবাদে আজ সমাবেশ ও মানববন্ধন করেছে আওয়ামী লীগ সমর্থিত সংগঠন।

এদিকে, প্রেসক্লাবের সামনে হরতাল বিরোধী মানববন্ধনে নিজামীর সাজা কমিয়ে আনতে সরকারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের আহবানেরও সমালোচনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ ড. হাছান মাহমুদ।

পরে সেখান থেকে হরতাল বিরোধী মিছিল বের করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ