রাজনীতি

জাপাকে চায় দেশের মানুষ: এরশাদ

এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

দেশের মানুষ দুই দলের হাত থেকে রক্ষা পেতে বিকল্প কিছুর প্রত্যাশা করছে— চায় পরিবর্তন, তাই জাতীয় পার্টি আগামী দিনে ক্ষমতায় গিয়ে মানুষের সে ইচ্ছা পূরণ করবে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।

শুক্রবার বিকেলে পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাপাকে তৃতীয় শক্তি উল্লেখ করে এরশাদ বলেন, জাতীয় পার্টি আছে, আরও শক্তিশালী হচ্ছে। আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এ জন্য তিনি দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করার জন্য কাজ করতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।

এরশাদ বলেন, আমরা দেখাতে চাই, জাতীয় পার্টি কারও চেয়ে কম নয়।

নির্বাচনের চার বছর বাকি আছে বলে উল্লেখ করেন এরশাদ। তিনি এ সময়ের মধ্যে প্রত্যেক ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা রাজধানীর বনানী মাঠে ওই পুনর্মিলনীর আয়োজন করে। অনুষ্ঠানে এরশাদের স্ত্রী জাপার সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।

এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাপার মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী প্রমুখ বক্তব্য দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ