নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন না দিলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া।
শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের শেষে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে আর আওয়ামী লীগ কর্মীদের সকল মামলা প্রত্যাহার করা হচ্ছে।
এ সময় বিএনপি চেয়ারপারসনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে এ অবৈধ সরকারের বিরুদ্ধে নেতাকর্মীদের প্রতি দুর্বার আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: