রাজনীতি

সাংবিধানিক শূণ্যতা সৃষ্টি হলে সরকার ছাড়বে না: নাসিম

নাসিম
নাসিম

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে হরতালের নামে নৈরাজ্য চালিয়ে দেশে সাংবিধানিক শূণ্যতা সৃষ্টির চেষ্টা করলে সরকার তাদেরকে ছাড় দেবে না বলে হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জেল হত্যা দিবসের কর্মসূচি নির্ধারণ করতে বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করেই ২০১৯ সালে জাতীয় নির্বাচন আনুষ্ঠিত হবে—উল্লেখ করে নাসিম বলেন, এ নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।

ওই সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দাবি করেন, মধ্যবর্তী নিবার্চন নিয়ে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, দুপুরে মহানগর নাট্যমঞ্চে যুবলীগের প্রতিনিধি সভায় বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না—মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, যারা সাংবিধানিক শূণ্যতা সৃষ্টি করতে চায় সরকার তাদের ছাড় দেবে না।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ