আবারো হরতালের ডাক দিয়েছে জামাত-শিবির। বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার এ হরতাল চলবে বলে জানা গেছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার ঘণ্টাখানেক পর জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতালের ঘোষণা দেন।
এক বিবৃতিতে তিনি বলেন, মীর কাসেম আলীসহ আটক জামাত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।
এর আগে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর তিন দিন হরতালের ঘোষণা দেয় জামাতে ইসলামী, যার দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যেই মীর কাসেমের রায় আসে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চ মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার ও জামাত নেতা মীর কাসেম আলীকে ফাঁসির আদেশ দেয়ার পর এ হরতাল দেয়া হলো।
আগামী মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির দিন থাকায় ওই দিন হরতাল দেয়নি তারা। আর বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা।