রাজনীতি

সময় মতো নির্বাচন হবে: সৈয়দ আশরাফ

আশরাফ
আশরাফ

সময়মতোই নির্বাচন হবে— উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, গণতান্ত্রিক এ রাষ্ট্রে নির্বাচন ছাড়া উপায় নেই। সোমবার জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নেরও জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘যখন সময় হবে তখনই বাংলাদেশে নির্বাচন হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নির্দেশে এ ঘাতকরা চার নেতাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করে। তার আগে জাতির পিতার পরিবারের প্রায় সকল সদস্যদের ধানমন্ডির বাসায় হত্যা করে। এ ১৫ আগস্টের হত্যাকাণ্ড ৩ নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা।’

এসময় জাতীয় চার নেতাকে হত্যার শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দলের সভামণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এ মামলায় দণ্ডিত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে অঙ্গীকারাবদ্ধ সরকার।

নাসিম বলেন, ‘এ সরকারের আমলেই যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, জেল হত্যার বিচারও সুপ্রিম কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং একাত্তরের ঘাতকের বিচার হচ্ছে এবং হবে। শেখ হাসিনার আমলে আমরা দণ্ডিত, খুনিদেরকে দেশে ফেরত আনতে পারবো এবং দণ্ডাকাজ সম্পন্ন করতে পারবো।’

এর আগে, জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে শহীদ জাতীয় চার নেতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে পচাত্তরের ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন আওয়ামী লীগ সভানেত্রী। পরে শহীদ জাতীয় চার নেতার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করার পর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ