জনগণের দাবি না মেনে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা অব্যাহত রাখলে এবং মধ্যবর্তী নির্বাচন না দিলে এর পরিণাম আওয়ামী লীগ ভোগ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর দেশে দ্বিতীয় বাকশাল কায়েম হয়েছে দাবি করে রিজভী বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে ভুল করবে সরকার। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে এবং সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে আর এ ব্যর্থতার দায় এড়াতেই প্রধানমন্ত্রী ষড়যন্ত্র ও বিদেশি চক্রান্তের কথা বলছেন।
এ সময় সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এ বিএনপি নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: