রাজনীতি

মুক্তিযোদ্ধাদের অপমানের অপরাধে বিএনপি নেত্রী রেহাই পাবেন না

জাহাঙ্গীর কবির নানক
জাহাঙ্গীর কবির নানক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করার অপরাধ থেকে বিএনপি নেত্রী রেহাই পাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। নতুন প্রজন্ম তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে বুধবার ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নানক বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের মন্ত্রিসভায় স্থান দেয়ার অপরাধে বিএনপি চেয়ারাপারসন খালেদা জিয়াকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের বিক্ষোভ সমাবেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন দলটির আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, মাথা খারাপ হয়ে বেসামাল হয়ে গেছে তারা (খালেদা জিয়া)।

এর আগে একইস্থানে আলবদর কমান্ডার মীর কাসেম ও কামারুজ্জামানে ফাঁসির রায়ের প্রতিবাদে জামাতের ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে আগামী দিনে হরতালে জনগণের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের রাজপথে থাকারও আহবান জানান আওয়ামী লীগ নেতারা।

পরে হরতাল বিরোধী মিছিল নিয়ে রাজধানীর আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন দলের নেতাকর্মী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ