রাজনীতি

পরীক্ষার সময় হরতাল দেয়া বাঞ্ছনীয় নয়: রওশন এরশাদ

 রওশন এরশাদ
রওশন এরশাদ

পরীক্ষার সময় হরতাল দেয়া বাঞ্ছনীয় নয়— এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সকল রাজনৈতিক দলের উচিত শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া— উল্লেখ করে রওশন এরশাদ বলেন, দেশ এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোর এমন কর্মসূচি দেয়া উচিত যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পড়া-লেখায় বিঘ্নিত না হয়।

বিরোধীদলীয় নেতা দেশের কল্যাণের কথা চিন্তা ও কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিবেচনা করে এ রকম একটি গুরুত্বপূর্ণ সময়ে সকল রাজনৈতিক দলকে হরতালের মত রাজনৈতিক কর্মসূচি না দিয়ে কাংক্ষিত সোনার বাংলা গঠনে সহায়তা করার আহ্বান জানান বিরোধীদলের নেতা।

তিনি আরো বলেন, আমাদের উচিত সকল হিংসা-বিদ্বেষ ভুলে সুশাসন ও ন্যায়ভিত্তিক এবং দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত দেশগঠনে ভূমিকা রাখা। সূত্র: বাসস

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ