জামাতের হরতাল আদালতের রায়ের বিরুদ্ধে— উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে হরতাল যে দল ডাকে সে দলের রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সময় এসেছে, জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এমন মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নেয়া সচিবদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যুদ্ধাপরাধের বিচারে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করার কোনো সুযোগ নেই। একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অপরাধীর আইনজীবীরা এসব বিষয়ের অবতারণা করছেন বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: