রাজনীতি

সব দলের ভুলের কারণেই জঙ্গিবাদের উত্থান

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

শুধু জাসদ নয়, সব দলের ভুলের কারণে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল এবং নিজামী মন্ত্রী হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর ‘সিপাহী-জনতা অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমানকে নষ্ট রাজনীতির জনক আখ্যা দিয়ে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, খালেদা জিয়া সেই নষ্ট রাজনীতি আকড়ে ধরে দেশে জঙ্গিবাদের পক্ষ নিয়েছে।

তিনি আরো বলেন, সাত নভেম্বর সিপাহী-জনতা দিবসে কর্ণেল তাহেরের নেতৃত্বে রাজনীতি ক্যান্টনমেন্ট থেকে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হয়েছিল। যারা এটাকে সৈনিক দিবস এবং সিপাহী বিপ্লব দিবস বলছেন তারা মিথ্যাচার করছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ