সাত নভেম্বর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি না দেয়ার প্রতিবাদে রোববার সকালে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করে দলীয় নেতাকর্মরা। পরে বিক্ষোভ সমাবেশ শেষে রাজবাড়ি সড়কে মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। এক পর্যায়ে মিছিলের প্রস্তুতিকালেই পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা হুড়োহুড়িতে পড়ে গিয়ে মেয়র এমএ মান্নানসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন।
এছাড়াও বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।
এদিকে, সাভারে সকালে আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে চট্টগ্রামও জামালপুরেও।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি নেতাকর্মীরা।
এদিকে, সাভারেও আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।