রাজনীতি

বঙ্গবন্ধু সরকার উৎখাতে 'বিপ্লবী সৈনিক সংস্থা করেছিল ইনু: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারকে উৎখাত করতে সে সময় বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেনাবাহিনীর মধ্যে গোপনে 'বিপ্লবী সৈনিক সংস্থা' তৈরি করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হাসানুল হক ইনুর দল ওইসময় দেশের নেতৃত্ব নেয়ার জন্য এ কাজ করেছিলেন। একই সঙ্গে গণবিরোধী সশস্ত্র বিপ্লব করে সরকার উৎখাত করতে চেয়েছিলেন।

বিপ্লব নয়, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এমন মন্তব্য করে ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমেই বর্তমান অগণতান্ত্রিক সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ