রাজনীতি

ক্ষমতায় গেলে আঞ্চলিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে বিএনপি

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় গেলে আঞ্চলিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এসোসিয়েশন আয়োজিত ‘চীনের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশের সঙ্গে ৩৯ বছরের কূটনৈতিক সম্পর্ক’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরো মজবুত হবে।

তিনি আরো বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধন অত্যন্ত দৃঢ়, কারণ দুই দেশেরই সংগ্রামের ইতিহাস রয়েছে।

এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক নান্নুর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কু গুয়াঙ্গ জু, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ডা.এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ