ছাত্রলীগের নামে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ সন্ত্রাস করলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার সকালে গণভবনে প্রথমবারের মতো ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এ কথা বলে তিনি।
মেধা ও শ্রম দিয়ে দেশের জন্য কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতের আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে।
তিনি জানান, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই স্বাধীনতা বিরোধীরা এখনো এ দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
এ সময় ছাত্রলীগের নেতাদের সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
যারা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতা করবে তাদেরকে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করে দেন জয়।
ছাত্রলীগের 'সেফ ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস' শ্লোগানকে সত্যিকার রূপ দিতে সংগঠনের সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।