রাজনীতি

বিএনপিকে ২০১৯ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিএনপিকে ২০১৯ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, খালেদা জিয়া নির্বাচনী ট্রেন মিস করেছেন। মাঠে খেলা হয়েছে অথচ তিনি খেলতে পারেননি। বিএনপিকে ২০১৯ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনের আগে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিয়ে ছিলেন যে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন দেশে ও আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য হবে না তবে সে প্রলাপ এখন মিথ্যে প্রমাণিত হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিন্যামূল্যে বই-বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রদান, গ্রামে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিশু ও প্রসূতি মৃত্যু হ্রাস এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডই প্রশংসিত হয়েছে।

সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেস্টা এইচটি ইমামসহ আওয়ামী স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিকে, রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট: চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অনেক শীর্ষ নেতাই সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

তিনি আরো বলেন, দলের স্থায়ী কমিটির অস্থায়ী সদস্যদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাতে মিটিং করেন। যুদ্ধাপরাধীদের একের পর এক ফাঁসির রায় হওয়ায় তিনি সরকারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। জনবিচ্ছিন্ন হয়ে আবোল-তাবোল প্রলাপ শুরু করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ