রাজনীতি

কিবরিয়া হত্যা মামলা

চার্টশিটে বিএনপি নেতাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে

শমসের মবিন চৌধুরী
শমসের মবিন চৌধুরী

বিএনপিকে দূর্বল করতে সরকারি অপচেষ্টার অংশ হিসাবেই সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্টশিটে বিএনপি নেতাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

শুক্রবার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শমসের মবিন বলেন, কিবরিয়া সাহেবের পরিবারের পক্ষ থেকে রেজা কিবরিয়া এ চার্জশিট প্রত্যাখ্যান করেছেন, তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপিও এ চার্জশিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতায় বসে আছে। মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, সেই নির্বাচন জনগণ বয়কট করেছিল। আওয়ামী লীগ মানুষের কথা শুনছে না এবং তারা দেশব্যাপী ন্যক্করজনক আচরণ করছে। এরই ধারাবাহিকতায় ৯ বছর পর কিবরিয়া হত্যাকাণ্ডের সম্পূরক চার্জশিট দিয়েছে। অসৎ উদ্দেশ্যে, বিএনপিকে দুর্বল করার উদ্দেশ্যে তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি সচিব হারিছ চৌধুরীসহ বিএনপি নেতাদের কিবরিয়া হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে রোবববার সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন শমসের মবিন চৌধুরী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ