রাজনীতি

স্বৈরাচারের সৃষ্টি করা রাজনৈতিক দল বিএনপি: জয়

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

স্বৈরাচারের সৃষ্টি করা রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

রাজাকারের সঙ্গে যারা রাজনীতি করে তারা কী রাজাকার নয়?— উল্লেখ করে জয় বলেন, বিএনপি যদি প্রমাণ করতে চায় যে তারা রাজাকারের দল নয় তাহলে তারা জোট ছেড়ে চলে আসুক। জোট না ভাঙলে এটা প্রমাণ হবে যে তারা রাজাকারের দল।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যতোদিন ক্ষমতায় রয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচার এ দেশে হবে। যারা রাজাকার, ৭১-এ খুন, হত্যা, নির্যাতন চালিয়েছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। যারা তাদের সমর্থক, তারা কী স্বাধীনতার চেতনায় বিশ্বাস করতে পারে?

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ