প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে, জিয়াউর রহমান এবং বিএনপি সম্পর্কে অর্বাচীনসুলভ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় সজীব ওয়াজেদ জয়ের মাঝে কোনো দেশপ্রেম নেই বলেও সমালোচনা করেন তিনি।
গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমানকে আলাদা করে দেখার কিছু নেই উল্লেখ করে আওয়ামী লীগ পুনজ্জীবিত হয়েছে মূলত জিয়াউর রহমানের আমলেই এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপি নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে বলেও এ সময় অভিযোগ তুলেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: