রাজনীতি

খুনি মোশতাক ছিল মোনাফেক-জিয়া তার দোসর: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

খুনি মোশতাক ছিল মোনাফেক আর জিয়া ছিল তার দোসর—১৯৭৫ সালের ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি বরং দেশের স্বাধীনতার চেতনাকে তারা নস্যাৎ করতে চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী যুবলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘যুব সমাবেশে’ তিনি এ কথা বলেন।

আন্দোলনের নামে যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি যে নাশকতা চালিয়েছে তার জন্য খালেদা জিয়াকে জবাব দিতে হবে বলেও জানান শেখ হাসিনা।

২০ দলীয় জোটকে বিষফোঁড়া অভিহিত করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। যুদ্ধাপরাধী হিসেবে যাদের সাজা হয়েছে বিএনপি নেত্রীর জনসভায় তাদের মুক্তি দাবি করা হয় এর জবাব তিনি কী দেবেন?

মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এ বিচার চলছে, এ বিচার চলবে। দেশি ও বিদেশি যতো চাপই আসুক না কেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় একে একে কার্যকর করা হবে।

দেশের উন্নয়নে এবং যে কোনো পরিস্থিতিতে যুবলীগকে প্রস্তুত থাকার পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের কারণে দলের যেনো কোনো দুর্নাম না হয় সে ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা।

এর আগে আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর থেকেই রাজধানীর সোহরাওয়র্দী উদ্যানে সমবেত হন দলের নেতাকর্মীরা। সভার সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়াম্যান ওমর ফারুক চৌধুরী।

পরে পুর্নমিলনীতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ স্থলে পৌঁছে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। যুবলীগের পক্ষ থেকে ৩টি বইয়ের মোড়ক উম্মোচনের পাশাপাশি প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনটির চেয়ারম্যান।

এর আগে শুক্রবার বঙ্গবন্ধু অ্যভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে যুবলীগের চেয়াম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে জাতির উদ্দেশ্য গুরুত্ব পূর্ণ ভাষণ দিবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ