সজীব ওয়াজেদ জয় রূঢ় সত্য কথা বলেছেন বলেই বিএনপির আঁতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
রোববার দলের ধানমণ্ডি কার্যালয়ে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্য নেতাদের বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাদের অশোভন কথা না বলে বরং আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, সজীব ওয়াজেদ জয় তথ্য প্রমাণ ও যুক্তি সহকারে কথা বলেন। বিনা পারিশ্রমিকে তিনি প্রধানমন্ত্রীর তথ্য ওপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
এ নিয়ে অসংলগ্ন কথা না বলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি নেতারা ডিমেনশিয়া রোগে ভুগছেন বলেই এমন অবাস্তব, অশোভন কথা বলছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: