রাজনীতি

গণবিরোধী শক্তি রাষ্ট্রক্ষমতা দখল করেছে: বিবৃতিতে খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

গণবিরোধী শক্তি গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের স্বাধীনতা বিপন্ন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, জনগণের মতামতকে অগ্রাহ্য করে একের পর এক গোপনচুক্তি করছে সরকার।

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, দেশে বর্তমানে গণবিরোধী শক্তি গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে গণতন্ত্রে স্বীকৃত মানুষের সকল স্বাধীনতা হরণ করে নিয়েছে।

জনগণের মতামতকে অগ্রাহ্য করে একের পর এক গোপন চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতাকে বিপন্ন করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

দিনটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

এছাড়া, রাজধানীতে আলাদা আয়োজনে দলের নেতারা বলেন, দুর্বার আন্দোলনের মধ্য দিয়েই গণবিরোধী সরকারের পতন ঘটানো হবে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আলাদা আয়োজনে বিএনপি নেতারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন।

দেশ এখন কঠিন সংকটে রয়েছে— সরকারের বিরুদ্ধে জোরালোভাবে আন্দোলনের কথাও বলেন নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ