রাজনীতি

ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের বিক্ষোভ

 বিক্ষোভ
বিক্ষোভ

কিছুদিন নীরব থাকার পর ছাত্রদলের নতুন কমিটি বাতিল ও অ্যানী-টুকুকে বিএনপি থেকে অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাঠিমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল।

তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন পল্টনে অবস্থান কর্মসূচি চলবে।

রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন পদবঞ্চিতরা। বিক্ষুব্ধ হয়ে তারা পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাস্কর্য ভাঙচুরও করেন। এরপর পদবঞ্চিতদের নিয়ে দফাদফা বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা।

নেতাদের আশ্বাসে গত কয়েক দিন নীরব থাকে তারা। তবে আজ সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নতুন কমিটি ও পদবঞ্চিত উভয় পক্ষের নেতা-কর্মী ও সমর্থকরা।

১২ টার দিকে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। মিছিলে অংশ নেয়া অনেকের হাতেই ছিল লাঠি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ