রাজনীতি

ইমামের বক্তব্য ধ্রুব সত্য, ধামাচাপার চেষ্টা চলছে: ফখরুল

 ফখরুল
ফখরুল

গত ৫ জানুয়ারির নির্বাচনে কারসাজি নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য ধ্রুব সত্য, এখন জনগণকে বোকা বানিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে এ অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৭ নভেম্বর উপলক্ষে মহিলা দল আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

জনগণকে বোকা বানাতে ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য নিয়ে নতুন নাটক শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গোটা বিশ্ব ৫ জানুয়ারির নির্বাচনকে মেনে নেয়নি— দাবি করে বিএনপির এ নেতা বলেন, সরকারের পায়ের তলায় মাটি না থাকায় তারা অত্যাচার-নির্যাতন ও মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার নিজেদের নীলনকশা বাস্তবায়নের অংশ হিসেবেই বিএনপিকে ঢাকায় কোনো কর্মসূচি পালন করতে দেয় না।

ওই নির্বাচনকে বিশ্বের কোনো দেশই মেনে নেয়নি বলেও দাবি করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ