রাজনীতি

আগামী বছরের পর সরকার আর ক্ষমতায় থাকবে না: বিএনপি

বিএনপি
বিএনপি

সরকার ২০১৫ সালের মার্চের পর আর ক্ষমতায় থাকতে পারবে না–এ হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে এ কথা বলেন তারা।

ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে দলের নেতারা বলেন, সরকার বিএনপিকে ভয় পায় বলেই দমন-পীড়নে ব্যস্ত হয়ে উঠেছে।

সরকারের দুর্বত্তপনায় বাধা হয়ে দাঁড়ানোর কারণেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও সমন জারি করা হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন বিএনপি নেতারা।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের দুঃশাসনে গোটা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এ সময় ২০১৯ সালের আগেই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, নয়াপল্টনে বিএনিপর কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জনকল্যাণে মনোযোগ না দিয়ে সরকার বিএনপিকে দমন-পীড়নে উঠে পড়ে লেগেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ