রাজনীতি

খালেদার হুঙ্কারে হাসিনার তখত নড়বড়ে হয়ে যাবে: আব্বাস

শিগগিরই জোরালো আন্দোলন

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

খালেদা জিয়ার হুঙ্কারে শেখ হাসিনার তখত নড়বড়ে হয়ে যাবে— টিকে থাকতে পারবেন না এ কথা উল্লেখ করে ঢাকা মহানগরের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শিগগিরি জোরালো আন্দোলন আসছে এবং সরকার অস্ত্র দিয়েও তা দমাতে পারবে না।

বুধবার জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রীয়ভাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ গঠনের পেছনে ভাসানীর অবদান থাকলেও দলটি এখন তাকে যথাযথভাবে মূল্যায়ন করে না।

সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিএনপিকে দমিয়ে রাখতে চায় এ অভিযোগ করে তিনি বলেন, স্বৈরাচারী মনোভাব নিয়ে কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

এ সময় সরকারের কাছে কত গুলি আছে আমরা তা দেখতে চাই, গুলি বুকে নেয়ার জন্য আমরা প্রস্তুত আছি—সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, 'গুলি শেষ হয়ে গেলে আপনারা কী করবেন? তখন হয়তো বিএনপির নেতাকর্মীও শেষ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের ছেড়ে দেবে না। তাই সময় থাকতে স্বৈরাচারের পথ থেকে সরে আসুন।

শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বিএনপির এ নেতা বলেন, আগে যা করেছেন, দেশের মানুষ অনেক দয়ালু সব মাফ করে দেবে। দয়া করে আর হিটলারের পাশে নিজের নাম লেখাবেন না। কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় এদেশের মানুষ জানে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ