রাজনীতি

সরকারের কারণেই তারেক নির্বাসিত: ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

সরকারের ষড়যন্ত্রের কারণেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কাটা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশ দুর্নীতি আর সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে সারাদেশে দুর্ভেদ্য দুর্গ গড়ে তোলা হবে, যাতে কেউ বাধা দিতে না পারে।

তারেক রহমান বর্তমানে বিদেশে প্রায় নির্বাসিত জীবন-যাপন করছেন মন্তব্য ফখরুল আরো বলেন, এর পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে। অনৈতিকভাবে ক্ষমতায় এসে সরকার এখন নব্য বাকশাল কায়েম করেছে।

এছাড়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্রদল।

প্রদর্শনী উদ্বোধনের আগে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় বিএনপি নেতারা বলেন, সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই তাকে নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ