রাজনীতি

ছাত্রলীগের বিচ্ছিন্ন ঘটনাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে—মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরণের বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। শুক্রবার রাজধানীতে চলমান রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষের ঘটনা সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।

এ সময় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

রাজধানীতে অপর এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, দেশফেরা মাত্রই তারেক রহমানকে গ্রেপ্তার করে বিচার শুরু করা হবে।

বিএনপি এখন নেতা-কর্মী ও সমর্থকহীন একটি দল— উল্লেখ বরে তিনি বলেন, আন্দোলন করার মত কোনো ক্ষমতা না থাকায় দলটি এখন তারেক রহমানের জন্মদিন পালন করছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ