রাজনীতি

লতিফ সিদ্দিকী অবাঞ্চিত নাগরিক নন: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত লতিফ সিদ্দিকী অবাঞ্চিত নাগরিক নন তাই তিনি দেশে আসতেই পারেন।

তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকী অবাঞ্চিত নাগরিক ঘোষণা করা হয়নি। সে যদি অভিযোগ মাথায় নিয়ে পাসপোর্ট, ভিসা নিয়ে দেশে আসতেই পারেন। আইনের শাসন পাবার অধিকার সবারই আছে।’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকারের বিচার সরকার করেছে। দলের বিচার দল করেছে। এখন আদালত কী করে সেটা দেখতে হবে। নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার এ ব্যাপারে কিছু করবে না। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ডিকটেশন (নির্দেশ) দেওয়া যাবে না।

সুরঞ্জিত বলেন, দলের পক্ষ থেকে যা করণীয় তার চেয়ে বেশি করা হয়েছে, এখন বাকি সিদ্ধান্ত আদালত নেয়া।

তিনি বলেন, আমাদের অভিজ্ঞ প্রধানমন্ত্রী আছেন। তার ধৈর্য ও ত্যাগ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। লতিফ সিদ্দিকীর বিষয়ে তাই এখনই অধীর ও অধৈর্য হওয়ার কিছু নাই। আইন আইনের গতিতে চলবে। এর কোনো ব্যতয় ঘটবে না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, কেউ ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। এটা করে লাভ হবে না। আইন থেকে কেউ রেহায় পাবে না।

সুরঞ্জিত সেন গুপ্ত আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নৌকা সমর্থক গোষ্ঠী নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের উপদেষ্টা জাকির হোসেনর সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ