রাজনীতি

লতিফকে গ্রেপ্তারে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে: মিজা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হজ নিয়ে বিরুপ মন্তব্য করে মন্ত্রীত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো আবদুল লতিফ সিদ্দিকীকে সমর্থন করছে সরকার—সেইসঙ্গে তাকে গ্রেপ্তারে সদিচ্ছার অভাব রয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ইসাবেলা লোভিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের ব্যাপারে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সেইসঙ্গে দলটির এ নেতার অভিযোগ, সরকার নেপথ্যে থেকে বিচার বিভাগকে নিয়ন্ত্রণের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দুর্নীতির মিথ্যা মামলা দেয়া হয়েছে।

গুলশানের এক বাসায় সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ইসাবেলা লোবিনের সঙ্গে বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এতে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিকেলে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সুনজরে থাকার কারণেই সীমাহীন দুর্নীতি ও সোনা চোরাচালানের ঘটনার পরও বিমানের চেয়ারম্যান সপদে বহাল রয়েছেন।

এছাড়া, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে সরকার আন্তরিক নয়। সেইসঙ্গে, সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা মামলা দিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ