রাজনীতি

জনগণের সংগঠন আ’লীগ: সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

যারা দেশের সৃষ্টিকে মানতে পারেনি তারা কোনো দিন বঙ্গবন্ধুকে সহ্য করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার কুষ্টিয়ায় আওয়ামী লীগের কাউন্সিল শেষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

এদিকে, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, কোনো ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

এ সময় সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে তারা খাটো করার চেষ্টা করছে। এখনো ইতিহাসকে বিকৃত করে সত্যকে আড়াল করে বঙ্গবন্ধুকে খাটো করা প্রচেষ্টা চলছে। তার কারণটা কি? যারা দেশের সৃষ্টিকে কোনো দিন মানতে পারেনি, তারা কোনো দিন কিন্তু বঙ্গবন্ধুকে সহ্য করতে পারবে না। ১৬ ডিসেম্বর বিজয় পেয়েছি, যুদ্ধ কিন্তু শেষ হয়নি। আমাদের দল আমাদের শক্তি হলো আওয়ামী লীগ। জনগণের সংগঠন সেই দলকে আরো গতিশীল করতে হবে, আরো সংঘবদ্ধ করতে হবে।’

সমাবেশে হানিফ বলেন, ‘বাংলার জনগণ যতদিন শেখ হাসিনার পাশে আছেন আল্লাহ পাক যতদিন চাইবেন শেখ হাসিনা ততদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। কোনো শক্তি নেই তাকে ক্ষমতাচ্যুত করার। কোনো ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না।’

লতিফ সিদ্দিকী প্রসঙ্গে হানিফ বলেন, ‘গত পরশু দিন হঠাৎ করে দেশে এসেছেন। এজন্য অনেক মহল সুড়সুড়ি দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি চেষ্টা করছে। কিন্তু বার বার বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। কোনো অন্যায়কারীকে শেখ হাসিনা প্রশয় দেয় না, সে দলের যেপর্যায় হোক না কেন। লতিফ সিদ্দিকী তার প্রমাণ, শীর্ষ পর্যায় থেকেও তাকে ছাড় দেননি তিনি।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ