জনগণের চাপেই সরকার লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে-এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার এখন জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র পরিচালনা করছে।
দেশ এখন মহা সঙ্কটে রয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপিকে দমাতে গুম-খুনের রাজনীতি বেছে নিয়েছে সরকার।
রাজনৈতিকভাবে হেয় করতেই বিএনপি চেয়ারপারসনের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেয়া হয়েছে— উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এক দেশে দুই ধরণের আইন চলছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: