ছাত্রদলের কমিটি পুনর্গঠন ও নেতাদের বহিষ্কারাদেশ তুলে নেয়ার দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিতরা।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পদবঞ্চিতরা। মিছিলে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে স্লোগান দেয় তারা।
এছাড়া সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে বহিষ্কারেরও দাবি জানানো হয়।
পরে, ছাত্রদলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদলের পদবঞ্চিত কর্মী-সমর্থকরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: