লন্ডনে এক সেমিনারে বিএনপি নেতারা ৫ জানুয়ারি নির্বাচন ও এর গ্রহণযোগ্যতা নিয়ে ব্রিটিশ রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করলেও এমপিরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তারা বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি সম্পর্কেও কোনো কথা বলেননি। তারা শুধু রাজনীতিতে পাস্পরিক শ্রদ্ধাবোধ রেখে সংলাপে বসে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন।
বুধবার বিকেলে লন্ডনে হাউস অব লর্ডসের কমিটি রুম 'জি'-তে 'বাংলাদেশ: ৪৩ ইয়ার্স অব ইন্ডিপেন্ডেন্স, ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড থ্রেট টু সেক্যুলারিজম' শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ব্রিটেনের অল পার্টি পর্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ার লর্ড এভিবারির সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ব্রিটিশ রাজনীতিবিদরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফয়েজ সেমিনারে গুম ও র্যা বের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন।
সেমিনারে ধমীয় সংখ্যালঘুদের আধিকার নিয়ে সোচ্ছার ছিলেন ব্রিটিশ নেতারা।