রাজনীতি

সরকার গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে: রিজভী

রিজভী
রিজভী

কুমিল্লায় বিএনপি চেয়ারপারসনের শনিবারের জনসভা পণ্ড করতে আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন নানাভাবে চেষ্টা চালাচ্ছে— উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকার তাদের স্বভাবসুলভ গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শুধু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আন্দোলনের কথা বললে হবে না— মন্তব্য করে রিজভী বলেন, ঢাকা মহানগরের আন্দোলনে যারা মাঠে নামেননি তাদেরকে চিহ্নিত করে, ত্যাগি নেতা-কর্মীদের দিয়ে ঢাকাসহ সারাদেশে আন্দোলন জোরদার করতে হবে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে আসা দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার লোভে আন্দোলন করছে না। আর ক্ষমতায় গেলে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলসহ গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা চালাবে।

আরেক আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা কর বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করতেই বিএনপির এ আন্দোলন। এছাড়া ছাত্রলীগকে জঙ্গি সংগঠনের সঙ্গেও তুলনা করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ