স্ট্যান্ড বাজি নয়, গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
এসময় সুরঞ্জিত আগামী নির্বাচনে আওয়ামী লীগের আসন পাওয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাজনীতি ছেড়ে দেয়ার চ্যালেঞ্জর সমালোচনাও করেন।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁসের দায় সরকারকে স্বীকার করে এর সঙ্গে জড়িতদের শাস্তি দেয়ার দাবি জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: