রাজনীতি

আবারো নতুন দল গঠনের ঘোষণা নাজমুল হুদার

নাজমুল হুদা
নাজমুল হুদা

বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন বিএনপির সাবেক নেতা নাজমুল হদা।

শনিবার রাজধানীর তোপখানা রোডে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

বিএনপিতে ফিরে যাওয়ার সম্ভাবনা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, 'অসুস্থ রাজনীতির অংশ হতে চাই না, সুস্থ রাজনীতি করার চেষ্টা করবো।

বিএনপি আগের নীতি থেকে সরে এসেছে— দলটি আবার সহিংস আন্দোলনের দিকে যাচ্ছে। সহিংসতা আমার নীতি বিরুদ্ধ। মাঝখানে কথা হয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন হবে। আবার তারা জ্বালাও-পোড়াও এর দিকে যাচ্ছে। এর সঙ্গে আমি থাকতে পারি না বলে জানান তিনি।'

বিএনপির সাবেক এ নেরতা বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের জন্য বিএনপিকে দায়ী করে দলটির প্রতিষ্ঠাতা স্থায়ী কমিটির এ সদস্য বলেন, 'কোটি কোটি মানুষ ভোট দেয়ার জন্য প্রস্তুতি ছিল। যদি বলি বিএনপি মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছ- তা কি ভুল হবে? আমি বার বার বলেছি বিএনপি ভুল করেছে। একের পর এক ভুল করতে করতে দলটির এখন ধন্যদশা।

বিএনপি থেকে বহিষ্কার হয়ে এর আগে নাজমুল হুদা এর আগে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল গঠন করেছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ