রাজনীতি

শান্তিচুক্তি বাস্তবায়ন না হলে আবার আন্দোলন: সন্তু লারমা

জোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা
জোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা

আগামী ৩০ এপ্রিল সরকারকে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের সময় বেধে দিয়েছে জনসংহতি সমিতি, না হলে ১মে থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি সন্তু লারমা।

তৃতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও শান্তিচুক্তির মূল ধারাগুলো বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ আদিবাসী নেতারা। এতে করে পাহাড় আবার অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর ওই সময়ের আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর করে আদিবাসী সংগঠন জনসংহতি সমিতি।

পাহাড়ে শান্তি ফিরিয়ে এনে আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই এ চুক্তির মূল লক্ষ্য।

চুক্তি স্বাক্ষরের ১৭ বছর পেরিয়ে গেলেও এর মূল ধারাগুলোর বেশিরভাগই এখনো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন জনসংহতি সভাপতি সন্তু লারমা

এ রকম বাস্তবতায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে চুক্তি বস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শান্তিচুক্তি বাস্তবায়নকে একটি রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করে রাজনৈতিকভাবেই এর সমাধানের আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এ সভাপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ